Thursday, March 2, 2017

জেনে নিন, এইচটিএমএল HTML কেন শিখবেন..

ওয়েবের মূল ভিত্তি হচ্ছে
এইচটিএমএল। আপনি একজন
এফিলিয়েট মার্কেটার অথবা
একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
যাই হন না কেন আপনি নিজের
অজান্তে হলেও আসলে
এইচটিএমএল নিয়ে কাজ করছেন।
ওয়ার্ডপ্রেসে আপনি যখন কোন
পোস্ট করেন তারপর তা আসলে
ওয়েব ব্রাউজারে এইচটিএমএল
আকারেই প্রদর্শিত হয়। আবার
আপনি যখন অন্যের ওয়েবসাইট
ব্রাউজ করেন তখন তাও
এইচটিএমএল আকারেই দেখেন।
ব্রাউজার এইচটিএমএল ডাটাকেই
আপনার সামনে ভিজুয়ালি
প্রদর্শিত করে। এখন আপনি যদি
চান যে একটা সাইটের
ভালো ডিজাইন করতে, তাহলে
আপনি হয়তো একটা থিম কিনবেন
বা ফ্রি ব্যাবহার করবেন যা হয়তো
আরও অনেকেই ব্যবহার করছে, সেই
ক্ষেত্রে সাইটের ইউনিক
ডিজাইনের হল না। আবার আপনি
যদি একজন ওয়েব ডিজাইনার
হায়ার করে একটা কাস্টম থিম
করিয়ে নিতে চান তাহলে তাতে
অনেক বেশি খরচ পড়বে। কিন্তু এমন
যদি হয় যে আপনি একটা ফ্রি
ডিজাইনকে আপনার মত করে
পরিবর্তন করে নিয়ে তাকে ইউনিক
করতে পারলেন তাহলে কেমন হয়।
হালকা পাতলা এইচটিএমএল এবং
সিএসএস জানলেই আপনি এই
কাজটা করতে পারেন। এতে
আপনার টাকাও বাঁচলো আবার
সাইটের ডিজাইনও ইউনিক।...

অনলাইনে আয়ের বিভিন্ন উপায়..

অনলাইন আয়ের
কিছু উপায়ঃফ্রিল্যান্সিং নতুন
অনেকেই আসলে ফ্রিল্যান্সিং কে
একটা প্রফেশন
মনে করে। এটা কাজ করার একটা
সিস্টেম মাত্র। এখানে আপনি যে
কাজ জানেন বা করেন সেই কাজ
ফিক্সড সেলারির জবে না করে
নির্দিষ্ট সময়ের জন্য কারো
মাধ্যমে হায়ার হয়ে করবেন। যেমন
আপনি যদি ফটোগ্রাফার হয়ে
থাকেন তাহলে হঠাৎ কোন একটা
কোম্পানির কিছু প্রোডাক্টের
ছবি তোলার দরকার হলে তারা যদি
আপনাকে হায়ার করে তাহলে
আপনি ফ্রিল্যান্স ফটোগ্রাফার।
এখন ফ্রিল্যান্সিং হিসেবে
আপনি নানা কিছু করতে পারেন,
যেমনঃ ওয়েব ডিজাইন, গ্রাফিক
ডিজাইন, প্রোগ্রামিং, অনলাইন
মার্কেটিং, এসইও, রাইটিং,
এনালাইজিং ইত্যাদি।...

জেনে নিন, ওয়েব ডিজাইন কি? এবং কিভাবে?

ওয়েব ডিজাইন:
ওয়েব ডিজাইন মানে হচ্ছে একটা
ওয়েবসাইট দেখতে কেমন হবে বা
এর সাধারন রূপ কেমন হবে তা
নির্ধারণ করা। ওয়েব ডিজাইনার
হিসেবে আপনার কাজ হবে একটা
পূর্ণাঙ্গ ওয়েব সাইটের টেম্পলেট
বানানো। যেমন ধরুন এটার লেয়াউট
কেমন হবে। হেডারে কোথায় মেনু
থাকবে, সাইডবার হবে কিনা,
ইমেজগুলো কিভাবে প্রদর্শন করবে
ইত্যাদি। ভিন্ন ভাবে বলতে গেলে
ওয়েবসাইটের তথ্য কি হবে এবং
কোথায় জমা থাকবে এগুলো চিন্তা
না করে, তথ্যগুলো কিভাবে
দেখানো হবে সেটা নির্ধারণ
করাই হচ্ছে ওয়েব ডিজাইনার এর
কাজ। আর এই ডিজাইন নির্ধারণ
করতে ব্যাবহার করতে হবে কিছু
প্রোগ্রামিং, স্ক্রিপ্টিং
ল্যাঙ্গুয়েজ এবং মার্কআপ
ল্যাঙ্গুয়েজ।...

এখনি জেনে নিন, কেন শিখবেন ওয়েব ডিজাইন?

ওয়েব ডিজাইন শেখার কারন:
আমাদের দেশে মূলত লোকজন
‘কোন কাজটা আমি শিখবো’ বা
‘আমি কোন কাজটা পারবো’
এধরনের প্রশ্ন না করে বরং বলে
‘কিভাবে সহজে আয় করবো’ বা
‘এটা শিখে কত টাকা আয় করবো’ ।
যারা আয় কত করবেন বা
রাতারাতি কিভাবে আয় করবেন
এইসব চিন্তা করেন তাদের জন্য
ওয়েব ডিজাইন নয়। যদিও ওয়েব
ডিজাইন আসলে উচ্চ আয়ের
পেশার মধ্যে অন্যতম কিন্তু আপনি
যদি আয়ের কথাটাই মাথায় রেখে
এগুতে চান তাহলে  বলবো
আপনার জন্য ওয়েব ডিজাইন নয়।
ওয়েব ডিজাইন, গ্রাফিক
ডিজাইন বা প্রোগ্রামিং এই
ধরনের পেশা আসলে তাদের জন্য
যারা ক্রিয়েটিভ কিছু করতে চান
এবং নিজের কাজের মধ্যেই
নিজেকে খুজে পেতে চান। ওয়েব
ডিজাইন যেহেতু কোডিং এবং
প্রোগ্রামিং এ ভরপুর আর তাই
প্রোগ্রামিং-এর নেশা ছাড়া
প্রোগ্রামিং করা সম্ভব নয়।
এধরনের কাজ শুধুমাত্র তাদের জন্য
যারা এই কাজের প্রতি আকর্ষণ
বোধ করেন। তবে বাস্তবতা হচ্ছে
শিখে যাওয়ার পর আপনি অন্য
যেকোনো পেশা থেকে এখানেই
ভালো আয় করতে পারবেন।...

জেনে নিন, জাভাস্ক্রিপ্ট/জেকুয়েরি (javascript/jQuery) কি?

জাভাস্ক্রিপ্ট/জেকুয়েরি
(javascript/jQuery): এই
দুটোকে মূলত প্রোগ্রামিং
ল্যাঙ্গুয়েজের কিছুটা
কাছাকাছি ধরা যায়। মূলত
দু,টি জিনিসের কাজ একই
তবে জেকুয়েরি হচ্ছে
জাভাস্ক্রিপ্টেরই একটা রূপ
যা সাইটে জাভাস্ক্রিপ্ট
ব্যবহারকে অনেকটাই সহজ
করে। আর এগুলোর কাজ হচ্ছে
সাইটটা ইন্টারেক্টিভ করা।
অর্থাৎ ভিজিটর একটা বাটনে
ক্লিক করলে মেনু ওপেন হবে।
অথবা একটা ফর্ম সাবমিট
করলে কনফার্মেশন মেসেজ
দেখাবে ইত্যাদি।...

জেনে নি, সিএসএস (CSS) কি?..

সিএসএস (CSS): CSS একটা
মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি
নির্ধারণ করে দেয় ব্রাউজারের
যেই কন্টেন্ট HTML দ্বারা
প্রদর্শিত হবে সেটা দেখতে
কেমন হবে।

অর্থাৎ লেখাটার
ফন্ট কত বড় হবে। পাশে কতটুকু
জায়গা খালি থাকবে। একটা
লেখা থেকে আরেকটার দূরত্ব
কতটুকু হবে, এটির রঙ কি হবে
বেকগ্রাউন্ড কি হবে ইত্যাদি।
এমনকি সর্বশেষ CSS3 দিয়ে
কন্টেন্টে এনিমেশন ও যুক্ত
করা যায়।...

জেনে নিন, এইচটিএমএল (HTML) কি?..

এইচটিএমএল (HTML): HTML
একটি মার্কআপ ভাষা।
ব্রাউজার কোন একটা
সাইটের ভিউয়ার যা দেখতে
পায় তা এইচটিএমএল দিয়ে
নির্ধারণ করা হয়ে থাকে।
এটি কোন প্রোগ্রামিং
ল্যাঙ্গুয়েজ নয়, বরং
যেকোনো প্রোগ্রামিং
থেকে অনেক সহজ। এটা
এতটাই সহজ যে যেকোনো
সাধারন মানুষ যে
প্রোগ্রামিং শিখতে চায় না,
সেও সহজেই HTML
শিখে নিতে পারে।